নাইক্ষংছড়ি বাজার পরিচালনা কমিটির মতবিনিময় সভা
নাইক্ষংছড়ি প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষংছড়ি বাজার পরিচালনা কমিটির কমিটির উদ্যেগে বাজার ব্যবসায়ীদের কে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে বাজার চত্বরে বাজার পরিচালনা কমিটির সভাপতি ইয়াহিয়া খাঁন মামুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা: ফরিদ এর সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এই বাজার ব্যবসায়ীদের উপর স্বৈরাচারী ও খুনি হাসিনা সরকারের আমল থেকে আ’লীগের উপজেলা সভাপতির শফিউল্লাহ’র আত্নীয়স্বজন ও আওয়ামীলীগের নেতাকর্মীরা বাজার জবর দখল করে ক্ষমতায় এসে চাঁদাবাজি, জায়গা দখল, ব্যবসায়ীরদের কাছ থেকে জোরপূর্বক বিভিন্ন প্রোগ্রামের নামে চাঁদাবাজি করে। নাইক্ষংছড়ি বাজারের ব্যবসাকে আজ ধ্বংসের মুখে নিয়ে গেছে।
গত ৫ তারিখে স্বৈরাচারী হাসিনার সরকার পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আজ এই খুনি হাসিনার অনুসারীরাও এলাকা ছেড়ে পালিয়েছে। তাই বাজারের ব্যবসায়ীরা আজ সুন্দর এবং নিরাপদ ভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক সফল উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ,উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ওফসা মার্মা, বিএনপি নেতা সাইফুদ্দিন বাহাদুর, উপজেলা জামাত ইসলামের সাধারন সম্পাদক জনাব আবু নাসের, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গফুর সওদাগর, বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাস্টার মনির আহমদ, বাজার পরিচালনা কমিটির সদস্য জনাব নুরুল ইসলাম মেম্বার (সাবেক), আব্দু সওদাগর, ডাক্তার মোঃ হেলালীসহ বাজার কমিটির অন্যান্য সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































